• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম:
বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড নাটোরে বাড়িতে অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও চাইনিজ কুড়াল উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার পোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া

গুরুদাসপুরে সাবেক ওসি আব্দুল মতিনের চাকরিচ্যুতি ও গ্রেপ্তারের দাবি:

দিনকাল বিডি / ৮৯ Time View
প্রকাশঃ বুধবার, ৫ মার্চ, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম,
বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি :

নাটোরের গুরুদাসপুর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিনের চাকরিচ্যুতি ও গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ
মিছিল হয়েছে। আওয়ামীলীগের শাসনামলে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফিরোজ আহমেদকে ৮টি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ করা
হয় তার বিরুদ্ধে। নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যানআইয়ুব আলী ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলামের সাথে হাত মিলিয়ে মামলাসহ নানাভাবে তাদের নির্যাতন করেন ওসি মতিন।
এছাড়া ২০১৬ সালের ইউপি নির্বাচনে বিজয়ী হওয়ার পরেও ফিরোজ আহমেদকে পরাজিত করতে ভূমিকা রাখেন ওসি মতিন। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার নাজিরপুর বাজারে বিএনপি নেতা ফিরোজ
আহমেদের নেতৃত্বে ওই মানববন্ধন ও বিক্ষোভ হয়। এর আগে নাজিরপুর ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা
বিএনপির সাবেক সহ-সভাপতি ফিরোজ আহমেদ। এরপর নাজিরপুর বাজারে ওই ওসির
চাকরিচ্যুত ও গ্রেপ্তারের দাবি জানিয়ে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল হয়। এসময় ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মিরা ওসি ও
আইয়ুব চেয়ারম্যানের গ্রেপ্তার দাবি করেন।
মানববন্ধনে বিএনপি নেতা ফিরোজ আহমেদ, ফেরদৌস আলী, মাজেম আলী ও
সাবেক ইউপি সদস্য মোছাব্বের হোসেন দাবি করেন, আওয়ামীলীগের শাসনামলে
ফিরোজ আহমেদ ও তার পরিবারের সদস্যসহ অসংখ্য নেতাকর্মির নামে মিথ্যা ও
ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানী করা হয়। ফিরোজ আহমেদের নামে ৮টি মামলা হলেও
আদালতে মিথ্যা তা প্রমাণিত হয়েছে। ওসি মতিন মামলা থেকে অব্যাহতি দেয়ার কথা
বলে ফিরোজের পরিবারের কাছ থেকে ৪ লাখ ৩০ হাজার টাকা নিলেও মামলা থেকে
তাদের অব্যাহতি দেওয়া হয়নি। এসব ঘটনায় পুলিশের আইজি সহ বিভিন্ন দপ্তরে
ওসি মতিনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেন
তারা। সাবেক ওসি আব্দুল মতিন বর্তমানে ট্যুরিষ্ট পুলিশ পঞ্চগড় জোনে কর্মরত
আছেন। মুঠোফোনে ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়।বিভিন্ন ভাবে চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category