মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান
চালিয়ে ককটেল তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত বিপুল পরিমাণ গান পাউডার
ও কাঁচের গুড়া জব্দ করেছে র্যাব।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে
এসব উপকরন জব্দ করা হয়।
রবিবার দুপুরে এ নিশ্চিত করেছেন র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের
মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।
তিনি জানান, শনিবার রাত সাড়ে ১০টায় গোদাগাড়ী থানার তালধারী
এলাকায় আভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা জব্দ করা
হয়। পরে বস্তার ভেতর থেকে পলিথিনে ৮ কেজি ৩৯০ গ্রাম গান পাউডার এবং
১ কেজি ১৭০ গ্রাম কাঁচের গুড়া জব্দ করা হয়।
জব্দকৃত আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী মডেল থানায়
হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে
বলে জানিয়েছে র্যাব।#