• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

গোদাগাড়ীতে স্বামীর নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

দিনকাল বিডি / ২৪১ Time View
প্রকাশঃ সোমবার, ২১ নভেম্বর, ২০২২

মাসুদ রানা রাব্বানী, রাব্বানী: রাজশাহীর গোদাগাড়ীতে আঁখি আক্তার (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ নভেম্বর) উপজেলার গড়েরমাঠ এলাকা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
মৃত গৃহবধূ আঁখি আক্তার নওগাঁ নেয়ামতপুরের আফজাল হোসেনের মেয়ে।
জানা যায়,প্রেম থেকে বিয়ে হয় মৃত বজলুর রহমানের ছেলে সাগরের সাথে।কিন্তু বিয়ের পর থেকেই শারিরীক এবং মানসিক নির্যাতন করতেন সাগর।
অত্যাচার সহ্য করতে না পেরে আখি আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেন।এলাকাবাসী তাকে কয়েক দফা মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন।
অবশেষে সোমবার সাড়ে চারটার দিকে গলায় ফাঁস দিয়ে আক্তহত্যা করে গৃহবধূ আঁখি আক্তার।
খবর পেয়ে সোমবার গৃবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে গ্রেরণ করে পুলিশ।
গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, সোমবার সকালে গলায় ফাঁস দেয়া গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর বাবাকে খবর দেওয়া হয়েছে। তারা অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category