এম এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের ১০ আসনের পাহাড়তলী-খুলশি বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মহি উদ্দিন বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমের ফুলকপি প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবং গোলাগুলিত ১ জন নিহত ও ২ জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।
গুলিবিদ্ধরা হলেন শান্ত বড়ুয়া (২৮) ও জামাল উদ্দিন (৩২)। তাদের ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জনের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
সূত্র জানায়, রবিবার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ভোটকেন্দ্রের বাইরে পুলিশ, বিজিবি ও র্যাবের সরব উপস্থিতি দেখা গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গোলাগুলির পর কিছুটা আতঙ্ক বিরাজ করায় ভোটার উপস্থিতি কমে গেছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কেন্দ্রের ভেতর কোনো ধরনের ঝামেলা হয়নি। যা হয়েছে তা কেন্দ্রের বাইরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু‘পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে। তাদের গোলাগুলিতে দু‘জন গুরিবিদ্ধ হয়েছেন। তারা চমেক হাসপাতালে চিকি’সাধীন রয়েছে। কেন্দ্রে পুলিশ মোতায়েন করা আছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।
ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি রোধ করতেই এই ধরনের কর্মকান্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চট্টগ্রাম-১০ (পাহাড়তলী- ডবলমুরিং) আসনের সহকারী রিটার্নিং অফিসার মো. মোস্তফা কামাল (১৩, ১৪ ও ২৪, ২৫ নম্বর ওয়ার্ড) এ প্রসঙ্গে বলেন, আমি কন্ট্রোল রুমে আছি। প্রিজাইডিং অফিসার থেকে শুনেছি ঘটনাটি ৬৭ নম্বর কেন্দ্রের বাইরে ঘটেছে। কেন্দ্রের ভেতরে কোনো ধরনের সমস্যা হয়নি।
পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের প্রিজাইডিং অফিসার মো. মিজান উদ্দীন খান বলেন, যে ঘটনা ঘটেছে তা কেন্দ্রের বাইরে। এখানে দুই ঘণ্টায় ভোট কাস্ট হয়েছে ৩০৬টি। এই কলেজের চার কেন্দ্রে মোট ভোটার ১১ হাজার ১৫৩ জন।