এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
দীর্ঘ ১৭ বছর আওয়ামী জাহেলীয়াতের জামানায় উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা এবং বারইয়ারহাট পৌরসভা বাজারে বিএনপি’র কোনো মিছিল-সমাবেশ করতে দেয়নি আওয়ামী ক্যাডার বাহিনী! দীর্ঘ ১৭ বছর পর প্রথমবারের মতো বারইয়ারহাট পৌরসভা বাজারে বিএনপি নেতা নুরুল আমিন চেয়ারম্যান, গাজী নিজাম ও দিদারুল আলম মিয়াজীর নের্তৃত্বাধীন মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল।
এর আগে শেখ হাসিনার পলায়নের পর দেশের প্রধান বন্দর নগরী চট্টগ্রামের প্রবেশদ্বার মীরসরাই উপজেলার ধুমঘাট ব্রীজ পার হয়ে বারইয়ারহাট পৌরসভা বাজারে বিএনপি’র পক্ষ থেকে তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করা হয় এবং মাইক লাগিয়ে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
এখানে বক্তব্য রাখেন- বিগত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী হয়ে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থী কে হারিয়ে জয়লাভ করা উপজেলা চেয়ারম্যান এবং জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা/উপজেলার দায়িত্ব পালন করা বিএনপি নেতা নুরুল আমিন, মীরসরাই উপজেলা বিএনপি’র সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র আহবায়ক দিদারুল আলম মিয়াজী সহ অপরাপর নের্তৃবৃন্দ।