এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি: উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে মিনি পিকআপ ভ্যান এর ধাক্কায় মোহাম্মদ হোসেন (৫০) নামে একজন নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ঘটনার সময় সাড়ে ৮টার দিকে মীরসরাই উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছরারকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হোসেন উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর গ্রামের মিয়াজি বাড়ির মোঃ ছৈয়দুল হকের পুত্র বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।