এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: দীর্ঘ ১৭ বছর পর প্রথম রমজান-রোজার মাসে বিএনপি ইফতার মাহফিল করার সুযোগ পায়। সেই সুযোগের মীরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২ টি পৌরসভায় বিএনপি’র আলোচনা সভা-হমাবেশ ও ইফতার মাহফিল চলমান রয়েছে। তার-ই অংশে ১৬ মার্চ (১৫ রমজান রবিবার) মীরসরাই উপজেলার সবচেয়ে গ্রাম বড়বাজার আবুতোরাবে স্কুল মাঠে উপজেলার ১১ নং মঘাদিয়া, ১২ নং খৈয়াছড়া ও ১৩ নং মায়ানী এই ৩ টি ইউনিয়ন বিএনপি’র যৌথ উদ্যোগে বিশাল সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন- মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এবং বর্তমানে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান।
এতে বিশেষ অতিথি ছিলেন মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমগীর, উপজেলা বিএনপি’র সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র আহবায়ক ও উত্তর জেলার সদস্য দিদারুল আলম মিয়াজি, ১৩ নং মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মুসা মিয়া, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহবায়ক বদরুল আলম বদরুল প্রমুখ।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মহি উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ফোরকান উদ্দিন,
স্থানীয় বিএনপি নেতা আশরাফ উদ্দিন, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মমিনুল ইসলাম যুবদল নেতা মোহাম্মদ হাসান, সংযুক্ত আরব আমিরাতস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম এর সাংগঠনিক সম্পাদক সামশুল আরিফ ভুঁইয়া সহ ইউনিয়ন গুলোর বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ অপরাপর অঙ্গ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উক্ত ইফতার মাহফিলে অংশ নেয়া এলাকার বিএনপি সমর্থিত ও বিভিন্ন পর্যায়ের সাধারণ লোকজনকে বলতে শোনা যায়- দীর্ঘ ১৭ বছর পর বিএনপি এতদাঞ্চলে এমন একটি বড় ধরনের প্রোগ্রাম করতে পারলো। আর তাদের সেই সুযোগে এলাকার হাজার হাজার মানুষ ও ইফতার করার সুযোগ পেলো।