এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরালী এলাকায় রোকসানা আক্তার (২৩) নামের এক গৃহবধূর রহস্য জনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি- স্বামী পরিবারের লোকজন তাকে হত্যা করেছে। ঘটনায় নিহতা রোকসানার স্বামী নাজিম উদ্দিনকে পুলিশ আটক করে হেফাজতে রেখৈছে।
নিহতা রোকসানার মা দাবি করে বলেছেন, তার মেয়েকে স্বামী পরিবারের লোকজন পরিকল্পিত ভাবে হত্যা করেছে।
তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের উপযুক্ত বিচার দাবি করেছেন।