• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রামের মীরসরাইয়ে দুই আমিন’র রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াইয়ে বিএনপি’র ১ জন নিহত, আহত ২৮

দিনকাল বিডি / ১০৮ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ মার্চ, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বিএনপি’র রাজনীতিতে দুই আমিন এ্য রাজনৈতিক দ্বন্দ-সংঘাতে ইতিমধ্যে অনেকেই সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন, লুটপাট হয়েছে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান এবং ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে কয়েকটি বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান।
দীর্ঘদিন যাবত মীরসরাই উপজেলার বাসিন্দা দুই আমিন এর মধ্যে রাজনৈতিক মতবিরোধ চলে আসার সুবাদে তাদের অনুসারী বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী অন্যান্য সংগঠন গুলোর সাধারণ নেতা-কর্মীদের মধ্যে চরম অসন্তোষ চলে আসছে। আর সেই অসন্তোষ শেষ পর্যন্ত সংঘর্ষ-সংঘাতে্য দিকে ধাবিত হতে থাকে।
তবে, যেমন তেমন থাকলে ও গত এক সপ্তাহের ব্যবধানে তা অতিতের সব কিছু কে ম্লান করে হানাহানিতে রুপ নিয়েছে।
জানা গেছে- মীরসরাই উপজেলার বাসিন্দা চট্টগ্রাম উত্তর বিএনপি’র বর্তমান যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল আমিন ও মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান এর নের্তৃত্বের প্রতিযোগিতা চলে আসছে দীর্ঘদিন থেকে। তাদের এই রাজনৈতিক রেষারেষির কারনে গত তিন বছর পূর্বে দলীয় গঠনতন্ত্র ও সিষ্টেমিলিটি মোতাবেক তিন মাসের জন্য দুই নুরুল আমিন গ্রূপের নেতাদের মধ্যে উপজেলা ও ২ টি পৌরসভায় আহবায়ক ও সদস্য সচিব করে কমিটি গঠন করে দেয়া হয়। কিন্তু, তার পর ও তাদের দ্বিধা বিভক্তির কারণে কমিটি গুলো প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি গুলো করে দিতে পারেনি। দীর্ঘদিন এ অবস্থা চলে আসলে ও চট্টগ্রাম উত্তর জেলা কমিটি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে নিরব থেকেছিলো। দীর্ঘ বছরের পর বছর পার হয়ে যাওয়ার পর হূট করে গত সপ্তাহে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক গোলাম আকবর খন্দকার মীরসরাই উপজেলা ও বারইয়ারহাট পৌরসভা এবং মীরসরাই সদর পৌরসভা বিএনপি’র কমিটি বিলুপ্ত করে দেন। এবং এর পর নাটকিয় ভাবে মাত্র এক সপ্তাহের ব্যবধানে হুট করে আবার নতুন আহবায়ক কমিটি ও ঘোষণা করে দেন।
দেখা যায়- গতবারের গঠিত কমিটিত এক আমিনের আহবায়ক ও আরেক আমিনের সদস্য সচিব করা হলে ও কিন্তু এইবার তা না করে একক ভাবে নুরুল আমিন চেয়ারম্যান পক্ষিয়দের বাদ দিয়ে শুধুমাত্র নুরুল আমিন পক্ষিয়দের দিয়ে পুরো কমিটি গঠন করে দেয়া হয়। আর তাতেই নুরুল আমিন চেয়ারম্যান পক্ষিয়রা ক্ষুব্ধ বিক্ষুব্ধ হয়ে উঠে।
যার ফলশ্রুতিতে গত এক সপ্তাহ যাবত পুরো মীরসরাই উপজেলা ও দু’টি পৌরসভা অশান্ত হয়ে উঠে। চলে বাদ-প্রতিবাদে মিছিল-সমাবেশ। এমন কি নুরুল আমিন চেয়ারম্যান পক্ষিয়রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও অবরোধ করে।
নুরুল আমিন চেয়ারম্যানের পক্ষিয়দের অভিযোগ: বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনামলে আমরা তার নের্তৃত্বে হামলা-মামলা, অত্যাচার-নির্যাতন সয্য করে মাঠে থেকে ছিলাম আর এখন উত্তর জেলার আহবায়ক টাকার বিনিময়ে আমাদের কে বাদ দিয়ে এক তরফা কমিটি গঠন করে মীরসরাই উপজেলা বিএনপি কে অশান্তির দিকে ঠেলে দেয়। অন্যদিকে নুরুল আমিন পক্ষিয়রা বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত ক্রমে গোলাম আকবর খন্দকার নতুন কমিটি ঘোষণা করেন। এতে দল নিবেদিত কেউ সেই সিদ্ধান্তের বাইরে যাওয়া দলীয় শৃঙ্খলা বিরোধী।
গতকাল সন্ধ্যার পর থেকে দুই আমিন এর পক্ষিয় নেতা-কর্মীরা প্রস্তুতি মূলক দু’দিকে অবস্থান নিয়ে এক-ই স্থানে নুরুল আমিন পক্ষিয়দের আনন্দ মিছিল ও নুরুল আমিন চেয়ারম্যান পক্ষিয়রা কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ও মিছিল করতে চাইলে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেন।
এদিকে আজ সকাল থেকে দুই গ্রুপ দু’দিকে অবস্থান নিয়ে একে অপরকে ধাওয়া পাল্টা ধাওয়া দিতে গেলে তা সংঘর্ষে রুপ নেয়। এতে বারইয়ারহাট পৌরসভা এলাকায় জাবেদ নামে বিএনপি’র এক সক্রিয় কর্মী নিহত হন। এবং ঘটনায় উভয় পক্ষের অন্তত: ২৮ জন আহত হয়। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা সংকটাপন্ন দেখা দিলে তাদের কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এদের মধ্যে সুমন নামে একজন মৃত্যুর সাথে লড়ছে বাকিরা চিকিৎসাধীন রয়েছে।
বারইয়ারহাট পৌরসভা সহ পুরো মীরসরাই উপজেলা ব্যাপী থমথমে অবস্থা বিরাজ করছে।
সর্বশেষ খবরে জানা গেছে- উক্ত দুই নুরুল আমিন এর শেষ পেরেক ঠেকার মতো এবং রাজনৈতিক অস্তিত্ব রক্ষার মরণ কামড় চলছে পুরো মীরসরাই ব্যাপী। এমন সময় তে কেন্দ্রীয় ভাবে যদি হস্তক্ষেপ করা না হয় তাহলে আরো ব্যাপক হানাহানি এবং খুনাখুনির ঘটনা ও ঘটে যেতে পারে যে কোনো মুহুর্তে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category