এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার কোনো কোনো পরিবারে আছে বাপ করে বিএনপি আর ছেলে করে জামায়াত-শিবির।
এবং অনুরূপ ভাবে এক ভাই করে বিএনপি, আর আরেক ভাই করে জামায়াত-শিবির!
অথবা, বাপ করে জামায়াত-শিবির এবং ছেলে করে বিএনপি। আবার এক ভাই করে জামায়াত-শিবির এবং আরেক ভাই করে বিএনপি! আর তাতেই চলছে পুঁজি বিহীন ব্যবসা নামক হরেক রকমের কাজ কারবার!!
সব জায়গায় যেনো সিন্ডিকেট এর থাবা বিস্তার করে বিগত ১৭ বছরের প্রায় সব আশা-আকাংক্ষা লন্ডভন্ড করে দিচ্ছে মাত্র ১ মাস সময়ের ব্যবধানে!!!
জামায়াত-শিবির এর কথা বাদ দিলে ও অতিতের ফেলে আসা দুঃসহ ১৭ বছরে যারা বিএনপি’র জন্য নিবেদিত হয়ে এবং জীবন বাজী রেখে দলের বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়েছিলো এবং দলের প্রায় প্রতিটি মিছিলে যাদের উপস্থিতি ছিলো অগ্রসরমান তারা এখন বলতে গেলে একেবারেই নিগৃহীত! দুঃসময়ে যাদের দেখা মিলেনি তারা এখন সরব উপস্থিতি দেখিয়ে ওইসব দল নিবেদিতদের কে ডিঙিয়ে সিন্ডিকেট এর মাধ্যমে নিজেকে বিএনপি’র একটা কিছু মনে সব কিছু গ্রাস করার অপচেষ্টায় মত্ত হয়ে রয়েছে।
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়ন ও বারইয়ারহাট পৌরসভা এলাকার বাস্তবভিত্তিক উপরোল্লিখিত বিষয়াবলী তুলে ধরলে ও মীরসরাই উপজেলার অন্যান্য ইউনিয়ন গুলোর কোনো কোনো টা তে ও ওই রকম চালানোর ধান্দা চলছে বলে খবর পাওয়া গেছে!
তাই অবিলম্বে দায়িত্ব জ্ঞান সম্পন্ন নেতাদের হস্তক্ষেপ না পড়লে এখানে দলের জন্য আগামীতে অশনি সংকেত দ্রুত ধাবমান থাকবে বলে উল্লেখিত এলাকা সহ বিভিন্ন এলাকা থেকে দল নিবেদিত অসংখ্য সাধারণ নেতা-কর্মী এ প্রতিবেদকের কাছে তুলে ধরেন।