• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রামের মীরসরাই কলেজে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ ঘোষণা

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: রাষ্ট্রিয় ক্ষমতা থেকে আওয়ামী লীগ সরকারের পতনের পর উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার মীরসরাই কলেজে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে নোটিশ টাঙানো হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) থেকে কলেজ চলাকালে কোনো ছাত্র-ছাত্রীদের কাছে মোবাইল পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে নোটিশে জানানো হয়।
মীরসরাই কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আফছার’র সই করা নোটিশে বলা হয়, বুধবার থেকে কোনো ছাত্র-ছাত্রী কলেজ ক্যাম্পাস ও শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। কলেজ চলাকালে কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ নুরুল আফছার স্থানীয় সাংবাদিকদের বলেন, ক্লাস চলাকালে শিক্ষার্থীরা মোবাইলে কথা বলে। তারা কলেজের ওয়াশ রুমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলে। একাধিকবার মোবাইলে কথা বলা নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে ঝগড়া ও হয়েছে। তাই এ সিদ্ধান্ত নেয়া হয়।
তবে, শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে অভিভাবকের সাথে কথা বলার দরকার হলে আমাদের জানালে ব্যবস্থা করা হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন, ক্লাস চলাকালে শ্রেণিকক্ষে কোনো শিক্ষক এবং শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার করা ঠিক না। এতে করে পড়ার ক্ষতি হয়।
তিনি আরও বলেন, মীরসরাই উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অনেক আগে থেকেই তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করেছেন। আমার মনে হয়, শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার কমিয়ে দিতে পারলে তাদের পড়াশোনা ভালো হবে।
এদিকে উপজেলার একমাত্র সরকারি কলেজ নিজামপুর কলেজে ক্যাম্পাসে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের ভিডিও ধারণ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এতে ভিডিও ধারণের প্রমাণ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। ২০ অক্টোবর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন’র সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category