• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
চট্টগ্রামের রাউজানে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত: ১৩/১৪ জন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার মদুনা ঘাট সংলগ্ন জিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রাপ্ত খবরে প্রকাশ। আহতদের কয়েকজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপি’র স্থানীয় নেতা-কর্মীরা জানান, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে জিয়া বাজার এলাকায় বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা মিছিল বের করলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত হন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছোটন আজম, রাউজান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জানি আলম, রাউজান উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শুক্কুর, রাউজান উপজেলা যুবদল নেতা মোহাম্মদ সেলিম, যুবদল নেতা আজাদ, মোহাম্মদ হাসান, মোহাম্মদ তারেক, মোহাম্মদ গিয়াস, মোহাম্মদ জাগির।

এ ছাড়া গোলাম আকবর খোন্দকারের কয়েকজন অনুসারী ও আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে, তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি’র নেতা-কর্মীরা বলেন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা মিছিল বের করলে গোলাম আকবর খোন্দকার গ্রুপের প্রভাবশালী নেতা ফজল হকের ছোট ভাই জানে আলম সহ কয়েকজনের সাথে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত: ১৩/১৪ জন আহত হয়েছেন।

সংঘর্ষে আহত ইউছুপ তালুকদার বলেন, ‘অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে আমরা মিছিল বের করি। কয়েক শ’ নেতা-কর্মীর অংশগ্রহণে শান্তিপূর্ণ মিছিলে অতর্কিতভাবে হামলা করে সন্ত্রাসীরা।’
এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের কোনো তথ্য পাইনি।’ কেউ থানায় অভিযোগ ও করেনি বলে দাবি করেন ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category