এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : দেশের প্রধান বন্দর নগরী চট্টগ্রামে ঘূর্ণিঝড় রিমাল’র তান্ডব অব্যাহত রয়েছে। ‘রিমাল’র প্রভাবে ভারী বৃষ্টিতে শহরে থৈ থৈ করছে পানি।চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় এক-ই অবস্থা বিদ্যমান হলে ও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে- চকবাজার, কালুরঘাট, ২ নং গেইট, প্রবর্তক মোড়, মুরাদপুর, ছোটপুল, ফিরিঙ্গি বাজার, সদরঘাট সহ প্রভৃতি এলাকা।
সড়কে থৈ থৈ পানির কারণে লোক চলাচল শুন্য অবস্থায় রয়েছে পুরো চট্টগ্রাম শহর।
এদিকে শহর ছাড়িয়ে মফস্বল এলাকায় ও প্রায় একই অবস্থার সৃষ্টি বলে অনেকের কাছ থেকে জানা গেছে। একদিকে নেই বিদ্যুৎ, নেই ইন্টারনেট সংযোগ এবং মোবাইলের নেটওয়ার্কের ও সমস্যা হওয়ার কারণে কারো খবরাখবর কেউ দিতে- নিতে না পারার অবস্থায় রয়েছে সব ধরনের মানুষজন।
উপরোক্ত বিষয়াবলির কারণে বড়-ছোট বিভিন্ন বাজারগুলোর দোকান-পাট ও বন্ধ রাখতে বাধ্য হতে হচ্ছে দোকানী-ব্যবসায়িরা। এখ কথায় পুরোপুরি ‘ভূতুড়ে’ অবস্থায চলছে সর্বোত্র।
এমন গুড়গুড়ে অন্ধকারাচ্ছন্ন অবস্থার রাত নিয়ে এক অজানা আতংকের মধ্যে রয়েছে সকল শ্রেণী-পেশার মানুষ।