• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রামের সর্বোত্র ভোটার বিহীন ভোটকেন্দ্র: ভিতরে সীল মারা নিয়ে নৌকা- ঈগল’র মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

দিনকাল বিডি ২৪ / ২৪৩ Time View
প্রকাশঃ রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘দিনকাল বিডি ২৪’ চট্টগ্রাম : দেশের বৃহত্তম: রাজনৈতিক দল বিএনপি সহ সমমনা অন্যান্য বড় বড় রাজনৈতিক দল গুলোর বর্জনকৃত বর্তমান আওয়ামী লীগ সরকারের একতরফা ঘোষিত ও অনুষ্ঠেয় ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের প্রায় সব ভোটকেন্দ্র গুলো বলতে গেলে ভোটার শুন্য ছিলো।

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন কেন্দ্রে ঘুরে সচিত্র অবস্থা নির্বাচন পর্যবেক্ষণে যাওয়া সাংবাদিক সহ বিভিন্ন পর্যবেক্ষকরা নিজ চোখে তা প্রত্যক্ষ করতে পেরেছেন। এ ছাড়া শহরের বাইরে জেলার বিভিন্ন আসনে ও এর ব্যাতিক্রম ছিলো না।

প্রশাসনের কঠোর নজরদারিতে থাকা ৬ টি আসনের মধ্যে সর্বাল্লেখযোগ্য
চট্টগ্রাম ১ মীরসরাই আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখানো সাংবাদিকরা ও এবারকার নির্বাচনে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গিয়ে ভোটার শুন্য ভোটকেন্দ্র দেখে হতভম্ব হয়ে যেতে হয়েছে!

দুপুর প্রায় ১২ টার দিকে মীরসরাই উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের একটি কেন্দ্রে গিয়ে সাংবাদিকরা ভোটার শুন্য অবস্থায় ভোটকেন্দ্র দেখতে পায়! ছবিতে তো তা-ই প্রমাণ দেখা যায়/যাচ্ছে! অনুরূপ বারইয়ারহাট ডিগ্রি কলেজ কেন্দ্র, ঝুলনপুল উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ধুমঘাট হাজী চাঁন মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র, মানবিবি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, চিনকীরহাট প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, করেরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্র, সৈয়দুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্র সহ আরো বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এক- ই অবস্থা দেখতে পাওয়া যায়।

মীরসরাইয়ের বিভিন্ন ভোটকেন্দ্র এক-ই অবস্থা বিদ্যমান ছিলো বলে কয়েকজন নির্বাচন পর্যবেক্ষণকারী সাংবাদিকরা জানিয়েছেন। এ দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড, সন্দীপ, পটিয়া, ফটিকছড়ি, আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ, লোহাগড়া, রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী সহ প্রায় সর্বোত্র-ই এক-ই অবস্থা সবার (প্রায়) দৃষ্টিগোচর হয় বলে অনেকেই জানিয়েছেন।

উল্লেখিত আসনগুলোর কোনো কোনো কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত হওয়া আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীক’র কর্মী সমর্থকরা ভোটার উপস্থিতি না থাকায় ভোট কাষ্ট হওয়া দেখাতে কেন্দ্রের ভিতরে নিজেদের প্রতীক’র ওপর সীল মারার প্রতিযোগিতা চালাতে গিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া-পাল্টার ঘটনা ও ঘটিয়েছে বলে প্রাপ্ত সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category