এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের সাতকানিয়ার নির্বাচনী মাঠে সহিংসতা ছড়িয়ে পড়তে পড়তে তা এক প্রকার দানব রুপ ধারণ করেছে যেনো। নির্বাচনী প্রচার-প্রচারণা শুরুর পর থেকে নৌকা প্রতীক’র আওয়ামী লীগ প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এবং অপর আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব এর কর্মী–সমর্থকদের মধ্যে প্রতিদিনই গুলি বর্ষণ, ভাঙচুর, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে চলেছে।
বুধবার রাতে স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের সমর্থক পশ্চিম ঢেমশা ইউপি চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম সুমনের বাড়িতে গুলি বর্ষণ, গাড়ি ও নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। অন্যদিকে এর পরদিন গতকাল বৃহস্পতিবার রাতে চরতিতে আওয়ামী লীগ প্রার্থী আবু রেজা নদভীর পক্ষে প্রচারণা চলাকালে হামলায় ইউপি চেয়ারম্যান রুহুল উল্লাহ চৌধুরী সহ অন্তত: ১৫ জন আহত হয়েছেন।
এর আগে ও চরতি এবং পশ্চিম ঢেমশায় গুলি বর্ষণ এবং হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। আর এতে ওই নির্বাচনী এলাকার সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে বলে একাধিক জন জানান