• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চট্টগ্রামের সাবেক এমপি মইন উদ্দীন খান বাদলের কবরে হামলা, ভাংচুর

দিনকাল বিডি ২৪ / ১০২ Time View
প্রকাশঃ বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সাবেক সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদল কবরে হামলা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম সারোয়াতলী আহমদুল্লাহ খান বাড়ির পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে মাইক্রোবাস যোগে দুর্বৃত্তরা কবরস্থানে গিয়ে হামলা করে ভাংচুর চালায় এবং কবরের উপর আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ সূত্র জানায়, এখনো ( এ প্রতিবেদন লেখা পর্যন্ত) পরিদর্শনে আছি। এ মুহুর্তে কিছু বলা যাচ্ছে না।
২০১৯ সালের ৭ নভেম্বর ভোর সাড়ে ৫টায় ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মইন উদ্দীন খান বাদলের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে। তিনি চট্টগ্রামের বোয়ালখালী চান্দগাঁও (চট্টগ্রাম-৮) আসনের সংসদ সদস্য ছিলেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন মইন উদ্দীন খান বাদল। আওয়ামী লীগের নের্তৃত্বে ১৪ দল গঠনেও বাদলের ভূমিকা ছিলো অগ্রগন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category