এম, এ কাশেম চট্টগ্রাম :: হাটহাজারীতে নিজ সন্তানকে ফাঁসির দড়িতে ঝুলতে দেখে তাহমিনা আক্তার (৪৮) নামের এক মা বিষপানে আত্নহত্যা করার চেস্টা চালিয়েছে বলে পাওয়া খবরে প্রকাশ। সূত্র জানায় রবিবার (১৯ মে) সন্ধ্যা-রাত সাড়ে ৭ টার দিকে স্থানীয় পৌরসভার ৮নং ওয়ার্ডন্থ মধ্যম মিরেরখীল মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্র আরো জানায়, উল্লেখিত এলাকার কৃষক দিদারুল আলমের মানসিক ভারসাম্যহীন পুত্র মোঃ তারেক (২৩) রবিবার সন্ধ্যার দিকে নিজ ঘরের বিমের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে নিজ সন্তানকে ফাঁসির দড়িতে ঝুলতে দেখে মা তাহমিনা আক্তার নিজেও বিষপান করে আত্নহত্যার চেষ্ঠা চালায়।
এ সময় স্থানীয়রা এগিয়ে এসে ফাঁসির দড়িতে ঝুলতে থাকা তারেক কে নামিয়ে নেয় এবং গুরুতর আহত মা তাহমিনা আক্তার কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত: চিকিৎসক তারেক কে মৃত ঘোষণা করেন।
এবং তার মাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার চমেক মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
প্রতিবেশীরা ঘটনার সত্যতা নিশ্চিত করে রবিবার রাতে স্থানীয় সাংবাদিকদের জানান, তারেক ছেলেটি একটি দোকানে সেলসম্যানের কাজ করতো। সে মানসিক ভারসাম্যহীন। এর আগে ও একবার সে বিষপানে আত্মহত্যা করার চেস্টা করেছিলো।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা রাত ১১ টা ৫৫ মিনিটের দিকে সাংবাদিকদের জানান, হাসপাতালে আনার আগেই ছেলের মৃত্যু হয়। আর বিষপান করা মায়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান রবিবার রাত ১১ টা ৫৮ মিনিটের দিকে জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। তদন্ত রিপোর্ট হাতে এলে কি ভাবে কি হয়েছে তা জানা সম্ভব হবে। আর মা তাহমিনা আক্তার বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে ও জানান তিনি।