• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রামের হাটহাজারীতে দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনে কাজ করায় ৩ বিএনপি নেতা বহিষ্কার

দিনকাল বিডি ২৪ / ৯৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ মে, ২০২৪

এম, এ কাশেম চট্টগ্রাম :
দলীয় নির্দেশনা অমান্য করে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে কাজ করার অপরাধে বিএনপি’র তিন নেতাকে বহিষ্কার করেছে পৌরসভা বিএনপি।সোমবার (২০ মে) পৌরসভা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান দৌলত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি এসএম রাশেদুল আলমের পক্ষে কাজ করার অপরাধে দল থেকে বহিষ্কার করা হয়েছে হাটহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন তালুকদার, সাবেক সদস্য সচিব ফখরুল ইসলাম ও সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শরিফ।

হাটহাজারী পৌরসভা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবদুল মান্নান দৌলত বলেন, বিএনপি চলমান আন্দোলনের অংশ হিসেবে ভোটাধিকার গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করেছে। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে চেয়ারম্যান প্রার্থী এসএম রাশেদুল আলমের পক্ষে প্রকাশ্যে নির্বাচনী সভায় অংশগ্রহণ করেছেন তার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপি’র প্রাথমিক সদস্যপদ সহ সব পদ থেকে তিনজনকে বহিষ্কার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category