এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের ১৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ২টা থেকে পরদিন রবিবার দুপুর ২টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয় বলে পুলিশ সূত্র জানায়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে-পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রিয়তোষ চৌধুরী, জুলধা ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইব্রাহিম শরিফ এবং ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ইশতিয়াক ওয়াসিফ সহ বন্দর থানা এলাকার মোঃ মাইদুল ইসলাম (৩৫), পাঁচলাইশ থানার মোঃ জাহিদুল ইসলাম প্রকাশ রনি (১৯), শহিদুল আলম (২৭), সদরঘাট থানার শামছু আলম ওরফে আলম (৩০), খুলশী থানার ইমামুল হক (২৮), মোঃ পাভেল (৩০), মোঃ মনিরুজ্জামান রিয়াদ (৩৯), আকবরশাহ থানার মোঃ সুমন (২৯), মোঃ তামজিদ হোসেন (২১), ইপিজেড থানার মোঃ নাঈম গাজী (২১), মোঃ কচির উদ্দিন লিটন (৩৮), চান্দগাঁও থানার রাসেল আহামদ (৩৮), বাকলিয়া থানার মোঃ জুয়েল (৩০), মোঃ ইসমাইল হোসেন (৩৬) ও মোহাম্মদ ইদ্রিস (৩৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় সহিংসতা, বিশেষ ক্ষমতা আইন এবং সন্ত্রাস বিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। সিএমপি জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।