• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

চট্টগ্রামে ছিনতাইয়ের কবলে বিদেশী সাংবাদিক: ব্যাগ ও ক্যামেরা লোপাট

দিনকাল বিডি ২৪ / ২৪৬ Time View
প্রকাশঃ বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম মহানগরীতে ছিনতাইকারীদের কবলে পড়ে ব্যাগ ও ক্যামেরা খুইয়েছেন ইটালিয়ান ফটো সাংবাদিক ক্রিস্টিনা জেম্মা। সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন বিদেশী ওই নাগরিক।

এ সময় চলন্ত সিএনজি চালিত টেক্সি থেকে টান দিয়ে তার সাথে থাকা ব্যাগটি ছিনতাই করে নেয় দুর্বৃত্তরা। সেই ব্যাগে নগদ অর্থ সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে। ক্রিস্টিনা জেম্মা একজন আন্তর্জাতিক ফটোগ্রাফার। ঘটনার পর পর-ই কোতোয়ালি থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

মঙ্গলবার (২ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে আসকার দিঘির পাড়ে মিডিয়া অফিস খ্যাত কর্ণফূলী টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, সম্প্রতি আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামে তার তোলা ছবির প্রদর্শনী সম্পন্ন হয়। সেই অনুষ্ঠানে এ সাংবাদিক যোগ দিতে এসেছিলেন।

প্রতক্ষ্যদর্শী অনেকেই জানান, সিএনজি চালিত ট্যাক্সি করে আসা ছিনতাইকারীরা ক্রিস্টিনা জেম্মার গা ঘেঁষে ট্যাক্সির গতি কমিয়ে তার কাঁধের ব্যাগ ছিনিয়ে নেয়।
ক্রিস্টিনা জেম্মা সাংবাদিকদের বলেন, তিনি এবং তার দুই বন্ধু শিল্পকলা একাডেমি থেকে হেঁটে জামালখান যাচ্ছিলেন।

পথে এটিএম বুথ থেকে ৩০ হাজার টাকা উত্তোলন করেন। ব্যাগে সেই টাকা, মোবাইল ফোন এবং ক্যামেরা ও ছিলো। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক বাবুল চন্দ্র বণিক সহ বেশ কয়েকজন পুলিশ অফিসার ঘটনাস্থলে উপস্থিত হন।

কোতোয়ালি থানার ওসি এসএম ওবায়েদুল হক বলেন, ‘আমাদের একাধিক টিম কাজ করছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আশা করি, দ্রুত একটা রেজাল্ট আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category