• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চট্টগ্রামে দুই চিকিৎসক’ হামলা: প্রতিবাদে বেসরকারি হাসপাতাল-ক্লিনিক ও ব্যক্তিগত চেম্বারে ২৪ ঘণ্টা সেবা বন্ধ

দিনকাল বিডি ২৪ / ৮৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম :
চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্যক্তিগত চেম্বার আজ থেকে ২৪ ঘণ্টা সব ধরনের সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখা।

গতকাল সোমবার বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক মো.ষঃ ফয়সল ইকবাল চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, জেলার পটিয়া জেনারেল হাসপাতালে কর্তব্যরত: চিকিৎসক ডাঃ রক্তিম দাশের ওপর হামলাকারী ছৈয়দ আহমেদ চেয়ারম্যান সহ অন্যান্য আসামিদের গ্রেপ্তার ও চট্টগ্রাম মেডিকেল সেন্টারের এনআইসিইউতে কর্তব্যরত: শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ রিয়াজ উদ্দিন শিবলুর ওপর হামলার মূল আসামি সহ জামিন প্রাপ্ত আসামিদের জামিন বাতিলের দাবি এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে আজ মঙ্গলবার সকাল ৬ টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সকল প্রকার প্রাইভেট প্র্যাকটিস (ব্যক্তিগত চেম্বার, হাসপাতালে নতুন রোগী ভর্তি, ডায়াগ্নস্টিক সেন্টারে নতুন রোগীর সেবা) বন্ধ থাকবে।

তবে, বেসরকারি হাসপাতাল ক্লিনিক এ পূর্বদিনের ভর্তি রোগীর চিকিৎসা সেবা যথারীতি চলবে। ডায়াগনস্টিক সেন্টারে পূর্বের রোগীর রিপোর্ট ডেলিভারি দেয়া যাবে, কোনো প্রকার নতুন রোগী এন্ট্রি বা সেবা দেয়া যাবে না।

গত ১৭ এপ্রিল বিএমএ চট্টগ্রাম শাখা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, চট্টগ্রাম শাখা, বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতি, চট্টগ্রাম এবং বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতি, চট্টগ্রাম ও অন্যান্য চিকিৎসক সংগঠনের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী এই কর্মসূচি পালিত হবে বিবৃতিতে জানানো হয়।

বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতি চট্টগ্রামের সভাপতি ডাঃ মোহাম্মদ শরীফ বলেন, কর্মস্থলে চিকিৎসকের ওপর হামলা আমরা কোনো ভাবে মেনে নিতে পারি না। রোগীর মৃত্যু হলে ভুল চিকিৎসা কিংবা দায়িত্ব অবহেলার অভিযোগ এনে চিকিৎসকের ওপর হামলা করা হচ্ছে। এ ভাবে হতে বা চলতে থাকলে চিকিৎসকরা ক্রিটিকাল পেশেণ্টের সেবা কিভাবে দিবে। আমরা অনেক ধৈর্য্য ধরেছি, আর সম্ভব না এবং এখন আর পারছি ও না।

আর তাই উপরোক্ত কর্মসূচি দিতে বাধ্য হতে হয়েছে বলে ও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category