এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ঘটনায় দায়েরকৃত মামলা সহ সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৫ জন নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগরীর ইপিজেড, বন্দর, পতেঙ্গা, বাকলিয়া, খুলশী, চান্দগাঁও, কর্ণফুলী ও বায়েজিদ বোস্তামী থানার বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ইপিজেড থানায় মো. শামসুদ্দীন (৩৮), বন্দর থানায় মোঃ সাহেদ (২৭), পতেঙ্গা থানায় মোঃ মাহবুব আলম (৫৩), বাকলিয়া থানার ৩৫ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আকবর হোসেন (২৪), মোঃ রমজান (২০), মোঃ জাহিদুল ইসলাম সাকিব (২৩), হৃদয় হাসান (২১) ও মোঃ আব্বাস উদ্দিন (৩২), খুলশী থানায় মোঃ জাকির হোসেন (২৬), তালহা জুবাইর (২৫) ও মেহেদী হাসান তুষার (২৮), কর্ণফুলী থানা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর বাদশা (৪৩) ও শিকলবাহার ইউনিয়ন যুবলীগ সংগঠক মোঃ মামুন (৩৬), চান্দগাঁও থানায় মোঃ মনির (৩৮) ও বায়েজিদ বোস্তামী থানায় মোঃ ইমরান হোসেন (৪২)।
উল্লেখ্য, উপরোক্ত আসামীদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা সহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাস বিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।