• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রামে পুলিশের বাধা ভেঙে কোর্ট বিল্ডিংয়ে বিক্ষোভকারী শতো শতো শিক্ষার্থীর বিক্ষোভ

দিনকাল বিডি ২৪ / ১১০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম:
চট্টগ্রামে আবার বিক্ষোভ শুরু করেছেন শতো শতো শিক্ষার্থী। পুলিশের ব্যারিকেড ভেঙেই তারা ঢুকে পড়েন চট্টগ্রামের আদালত চত্বরে ও। দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ও শিক্ষার্থীরা আদালত চত্বরে খোলা আকাশের নিচ থেকে সরেননি। এ সময় আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা বিক্ষোভকারী শিক্ষার্থীদের বাধা দিলে ও বিএনপি সমর্থক আইনজীবীরা শিক্ষার্থীদের সমর্থনে এগিয়ে আসেন।
বুধবার (৩১ জুলাই) চট্টগ্রাম সহ সারা দেশে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা সকাল ১০টার পর থেকে ছোট ছোট দলে বিভক্ত হয়ে জহুর হকার্স মার্কেটের সামনে আসতে থাকেন। ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের খবর পেয়ে পুলিশ ও বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য আদালত ভবনের চারপাশ সকাল থেকেই ঘিরে রাখে। জহুর হকার্স মার্কেটের সামনে অবস্থানরত: শিক্ষার্থীদের এক পর্যায়ে পুলিশ বাধা দিলে তারা কিছুটা পাশে সরে গিয়ে জেলা পরিষদ চত্বরের সামনে এসে বিক্ষোভ শুরু করেন। এ সময় পুরো সড়কে গাড়িচলাচল বন্ধ হয়ে পড়ে। আদালত ভবনে সকাল থেকেই কোনো গাড়ি উঠতে দেয়নি পুলিশ।

দুপুর ১২টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা জেলা পরিষদ চত্বর থেকে আদালত ভবনের দিকে এগোতে থাকেন। পুলিশ ও বিজিবি সদস্যরা এ সময় তাদের বাধা দেয়ার চেষ্টা করলেও ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সম্মিলিত ভাবে সেই বাধা ভেঙে আদালত ভবন চত্বরের দিকে এগোতে থাকেন। আদালত ভবনের মাঝামাঝি এনেক্স আইনজীবী ভবনের সামনে পৌঁছার পর পুলিশের পাশাপাশি শিক্ষার্থীদের বাধা দেয়ার চেষ্টা করেন আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা। এ সময় শিক্ষার্থীদের সমর্থনে এগিয়ে আসেন বিএনপি সমর্থক আইনজীবীরা। বেশ কিছুক্ষণ সেখানে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এর পর-ই আন্দোলনকারী শিক্ষার্থীরা আদালত ভবনের চত্বরের দিকে এগোতে থাকেন। দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলেও খোলা আকাশের নিচে থাকা শিক্ষার্থীদের কেউ নিজ নিজ অবস্থান থেকে নড়েনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category