• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

চট্টগ্রামে পুলিশ বক্স ভাঙচুর, সাঁজোয়া যানে ঢিল

দিনকাল বিডি ২৪ / ১০২ Time View
প্রকাশঃ শনিবার, ৩ আগস্ট, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম:
চট্টগ্রাম পুলিশ বক্স ভাঙচুর সাঁজোয়া যান লক্ষ্য করে ঢিল ছুঁড়েছে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। এ সময় সাঁজোয়া যান লক্ষ করে ঢিল ছুঁড়ে তারা। শুক্রবার (২ আগস্ট) বিকাল পৌনে চারটায় চট্টগ্রাম শহরের ওয়াসা মোড়ে এই ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, জুমার নামাজ শেষে আন্দরকিল্লা মোড় থেকে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলটি নিউমার্কেট, টাইগারপাস হয়ে জিইসি মোড়ের দিকে যাওয়ার সময় ওয়াসা মোড়ে ছাত্রলীগের একটা পক্ষ অবস্থান করছিলো।

ওই সময় ছাত্ররা ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে গলির দিকে ঢুকে যান। পুলিশের সাঁজোয়া যান দেখে উত্তেজনা তৈরি হলে সেটিকে লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকেন আন্দোলনকারীরা। পরে সেটি ওয়াসা থেকে আলমাস সিনেমা হলের দিকে সরে যায়। এ সময় পুলিশ বক্স ভাঙচুর করে তারা।
এর আগে শুক্রবার জুমার নামাজের পর বৃষ্টি উপেক্ষা করে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। সেখানে জমায়েত শেষে মিছিল নিয়ে লালদীঘি ময়দান হয়ে নিউমার্কেট মোড়ের দিকে যান। সেখানে আধাঘণ্টা ধরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ আহমেদ জানান, আন্দোলনকারীরা মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ বক্সে হামলা চালায়। এতে কেউ আহত হয়নি।

এ বিষয়ে মামলা হবে কিনা সেটা পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category