• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রামে ফ্ল্যাট থেকে শ্রীলঙ্কান নাগরিকের মরদেহ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১১৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
চট্টগ্রামের খুলশী থানার একটি ফ্ল্যাট থেকে শ্রীলঙ্কান এক নাগরিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সানমার স্প্রিন ভিলার ৫ম তলা থেকে তার মরদেহটি উদ্ধার করা হলেও গতকাল বুধবার বিষয়টি জানাজানি হয়। শ্রীলঙ্কান ওই নাগরিকের নাম অরুনা দা সিলভা (৫৩)। তিনি এশিয়ান গ্রুপে কোয়ালিটি ডিপার্টমেন্টের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ এ সব তথ্য নিশ্চিত করেন।

সিলভার সহকর্মী নিকোলাস বিশ্বাস সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকাল ৭টায় সিলভা ঘুম থেকে উঠে গৃহকর্মীকে ফোন দিয়ে বলেন তাড়াতাড়ি আসতে। গৃহকর্মী বাসায় আসার পর তাকে এক কাপ চা বানিয়ে দিতে বলেন সিলভা। তারপর তিনি ওয়াশরুম থেকে বের হয়ে বেডরুমে শুয়ে পড়েন। ১৫ মিনিট পর গৃহকর্মী চা নিয়ে বেডরুমে প্রবেশ করে দেখেন, শ্রীলঙ্কান ওই নাগরিক বিছানায় শোয়া। ডাকাডাকির পরও নড়াচড়া করছিলেন না। তারপর তার পায়ে হাত দিয়ে দেখেন, শরীর একেবারে ঠান্ডা হয়ে আছে। গৃহকর্মী নিচ থেকে সিলভার গাড়ি চালককে নিয়ে আসেন। গাড়িচালক পাশের একটি ফার্মেসি থেকে একজনকে নিয়ে এসে চেক করান। তিনি জানান, সিলভা মারা গেছেন।
নিকোলাস বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে আমরা গিয়ে থানাকে জানাই। পুলিশ এসে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত: চিকিৎসক অরুনা দা সিলভাকে মৃত ঘোষণা করেন।’

খুলশী থানার ওসি নেয়ামত উল্লাহ বলেন, ‘প্রাথমিক ভাবে আমরা জটিল কিছু পাইনি। নরমাল ডেথ মনে হয়েছে। তারপরও এটির ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট পেলে ওই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category