এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিজাম উদ্দীন ক্ষুব্ধ-বিক্ষুব্দ বিএনপি নেতা-কর্মীদের রোষের মুখে পড়েছেন। তাকে কলার ধরে টেনেহিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলা হয়। ওসি থাকাকালীন সময়ে বিএনপি নেতা-কর্মীদের নির্যাতনের নানা অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করছিলেন তারা।
সোমবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকার পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপি নেতা-কর্মীরা পাঁচলাইশ থানার সামনে বিক্ষোভ করছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন।
তিনি বলেন, ‘স্যারকে আমরা হেফাজতে নিয়েছি। ঘটনা মাত্র ঘটলো। পরে বিস্তারিত জানানো যাবে।’
সূত্র জানায়, উক্ত নিজাম উদ্দিন পতিত আওয়ামী লীগ সরকারের অবৈধ শাসনামলে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট ও সবশেষ পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন। এ সময় সে একজন আওয়ামী ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হয়ে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পুলিশি পোষাকে ভাবে অত্যাচার-নির্যাতন সহ নানাবিধ: ভাবে হয়রানি করেছিলো। আর সে কারণে তাকে পুলিশের পোশাক বিহীন সাদা পোশাকি একজন অন্যায়- অভিচার ও জুলুম-নির্যাতনকারী হিসেবে বিএনপি’র নেতা-কর্মী সহ সাধারণ জনগণ মানুষ নামের জানোয়ার আখ্যায়িত করে উচিত শিক্ষা দিতে গিয়ে পোশাকধারী পুলিশের হস্তক্ষেপের কারণে আর পেরে উঠেনি।