এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম:
চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার বাড়িতে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে, নগরীর ওয়াসা মোড়ে জমিয়তুল ফালাহ মসজিদের বিপরীতে আওয়ামী দলীয় এমপি মহিউদ্দিন বাচ্চুর রাজনৈতিক কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে।
এ সময় কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার ও ভাঙচুর করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুরো শহরে উত্তেজনা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।