• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রামে সোমবার ও মঙ্গলবার ১৬ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে

দিনকাল বিডি ২৪ / ৮৫ Time View
প্রকাশঃ সোমবার, ২৯ জুলাই, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় কারফিউ শিথিলের সময়সীমা আরও এক ঘণ্টা বাড়ানো হয়েছে। সোমবার (২৯ জুলাই) ও মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। রোববার (২৮ জুলাই) চট্টগ্রামে কারফিউ শিথিলের সময়সীমা এক ঘণ্টা বাড়ানো হয়েছিলো। এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে সহিংস পরিস্থিতি তৈরি হলে গত ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সরকার।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মোঃ তারেক আজিজ সংবাদ মাধ্যম কে বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ায় শিথিলের সময় আরও এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই সোমবার ও মঙ্গলবার কারফিউ শিথিল থাকবে ১৬ ঘণ্টা।রোববার) ১৫ ঘণ্টা শিথিল ছিলো কারফিউ। রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় জারিকৃত কারফিউ সোমবার (২৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।
সোমবার ও মঙ্গলবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টা বিরতি দিয়ে পুনরায় কারফিউ বলবৎ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category