এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার বহুল প্রশংসিত সমাজসেবা মূলক সংগঠন ‘শান্তিনীড়’র ১৯সদস্যের নতুন পূর্নাঙ্গ কমিটি ১৭ ডিসেম্বর (রবিবার) গঠিত হয়েছে।
গত ২৭অক্টোবর অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় উপস্থিতির সর্বসম্মতিক্রমে বর্তমান সভাপতি মোঃ আশরাফ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মৃদুল চন্দ্র দাশ পুনরায় নির্বাচিত হন। পুনঃ নির্বাচিত সভাপতি- সম্পাদক সংগঠনের গঠনতন্ত্রের ১৯ (ক) ধারা এবং কার্যকরী কমিটি গঠণ ধারা-৮ অনুযায়ী অত্র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। উক্ত কমিটি আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যান্যরা হলেন, মোঃ নিজাম উদ্দিন সিনিয়র সহ-সভাপতি, মুহাম্মদ দিদারুল আলম সহ-সভাপতি, শেখ কামরুল হাসান নিজামী পলাশ যুগ্ম সম্পাদক, মাঈন উদ্দিন শামীম সহ-সাধারণ সম্পাদক, রায়হান চৌধুরী সাংগঠনিক সম্পাদক, সবুজ কুমার সেন অর্থ সম্পাদক মোঃ শওকত হোসেন সমাজ কল্যাণ সম্পাদক, নুর এ জাহেদ শিক্ষা ও বৃত্তি সম্পাদক, মোঃ ইয়াছিন শরীফ তথ্য ও প্রযুক্তি
সম্পাদক, মোহাম্মদ আরিফ সাংস্কৃতিক সম্পাদক, আজিম উদ্দিন প্রচার ও দপ্তর সম্পাদক, মোহাম্মদ আবু সায়েদ দুস্থ ও ত্রাণ সম্পাদক, মোঃ আবু বক্কর সিদ্দিক যুব ও ক্রীড়া সম্পাদক, রাজিয়া সুলতানা শিশু স্বাস্থ্য ও মহিলা সম্পাদক, আরিফ মঈন উদ্দিন প্রবাসী সম্পাদক। এবং রাজু কুমার দে ও কামরুন নাহার কার্যনির্বাহী সদস্য।
সংগঠনের পূন:নির্বাচিত সভাপতি মোঃ আশরাফ উদ্দিন বলেন, আসলে সত্যিকার অর্থে পদ-পদবী যে কোনো সমাজকর্মীর জন্য তেমন কোনো বিষয় নয়, সদস্য পদ-ই যথেষ্ট। তার পর ও গঠনতন্ত্র তথা সংগঠনের নিয়মের ভেড়াজালে কমিটি করতেই হয়।আর সে নীরিখে ১৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।
তিনি আশা পোষণ করে বলেন, নবীন-প্রবীণের সংমিশ্রণে গঠিত ৮ম ‘শান্তিনীড়’র নির্বাহী কমিটি পূর্বের সকল কমিটিকে ছাড়িয়ে এ সংগঠটিকে সমাজসেবার অনন্য উচ্চতার শিখরে নিয়ে যেতে সক্ষম হবে।
মোঃ আশরাফ উদ্দিন আগামী ৩ বছর সবার সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেন।