• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চট্টগ্রাম-বারইয়ারহাট রুটে চলাচলকারী যাত্রীবাহী বাস এর যাত্রী ধ্বস: যাত্রী বাড়াতে লোভনীয় অফার

দিনকাল বিডি / ১২৮ Time View
প্রকাশঃ সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম: বারইয়ারহাট থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে বারইয়ারহাট পর্যন্ত চলাচলকারী ‘চয়েস’ সার্ভিস এর সাথে প্রতিযোগিতার পাল্লা দিয়ে চালানো ‘মীরসরাই এক্সপ্রেস’ ভাড়া পূর্ব থেকে ২০ টাকা কমানো হয়েছে বলে পাওয়া খবরে জানা গেলো।
অর্থাৎ- আগে ভাড়া ছিলো ১২০ টাকা প্রতিজন আর এখন তা করা হয়েছে ১০০ টাকা।
যাত্রী সাধারণের অভাব, অভিযোগ- অনুযোগ অনেক। আগের তুলনায় ‘চয়েস’ সার্ভিস ও ‘মীরসরাই এক্সপ্রেস’ যাত্রী সংখ্যা সর্ব নিন্মে নেমে আসার মুল কারণ, ভালো মানের গাড়ি ব্যবহার না করার কারণে নির্ধারিত সময়ে গন্তব্যস্থলে পৌঁছাতে ব্যর্থ। এবং যাত্রীদের সাথে স্টাফদের ভালো ও ভদ্র আচরণের অভাব।
আর এই সবের কারণে উক্ত সার্ভিস দুই টা থেকে যাত্রী পাওয়া/বহন একেবারেই সর্বনিম্ন অবস্থায় চলে আসায় এখন ‘মীরসরাই এক্সপ্রেস’ যাত্রীদের জন্য লোভনীয় অফার দিয়ে যাত্রী টানার চেষ্টা করে যাচ্ছে।
আরতার- ই নিরিখে গতকাল ‘মীরসরাই এক্সপ্রেস’ কর্তৃপক্ষ
পূর্বের ধার্য্যকৃত ভাড়া (১২০) টাকা থেকে ২০ টাকা কমিয়ে (১০০) দেয়ার ঘোষণা দিয়েছে।
কিন্তু, তাতে যাত্রী সাধারণ বলছেন, তাতে লাভ কি? যেই লাউ সেই কদু-ই তো!
ভাড়া না কমালে ও যাত্রীদের আপত্তি থাকবে না। শুধু যাত্রীদের সাথে স্টাফদের ভালো/ভদ্র আচরণ এবং গাড়ির সার্ভিস ভালো হলেই যথেষ্ট।
এই বিষয়ে চট্টগ্রাম-বারইয়ারহাট রুটে চলাচলকারী ‘চয়েস সার্ভিস ও মীরসরাই এক্সপ্রেস’ কর্তৃপক্ষ ভালো মানের গাড়ি সার্ভিস ও যাত্রীদের সাথে স্টাফদের ভালো/ভদ্র আচরণের বিষয়টি প্রাধান্য দিয়ে যাত্রী সেবার গুনগত মান বজায় রেখে গাড়ি সার্ভিস দিলে যাত্রীরা আগেকার মতো আবার ‘চয়েস সার্ভিস’ এবং এর পরে সার্ভিস দিয়ে যাওয়া ‘মীরসরাই এক্সপ্রেস’ এর যাত্রীর অভাব থাকবে না বলে অনেকেই মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category