• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চট্টগ্রাম মহানগরীতে জেলা প্রশাসকের নের্তৃত্বে ভ্রাম্যমাণ আদালত: বাজার মনিটরিং, জরিমানা

দিনকাল বিডি / ৯০ Time View
প্রকাশঃ রবিবার, ৯ মার্চ, ২০২৫

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম নগরীর রিয়াজউদ্দীন বাজারে টাস্কফোর্স অভিযানে পরিচালনা করেন। এ সময় অপরাধ ভিত্তিতে বিভিন্ন দোকানী কে জরিমানা ও করেন।
৯ মার্চ রোববার বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্স অভিযানের অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর রিয়াজউদ্দীন বাজার এলাকায় বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের উপস্থিতিতে উক্ত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার, সাইফুল ইসলাম ভূঞা, সুমন মন্ডল অপু ও ইজাহারুল আহম্মেদ শিহাব।
অভিযান পরিচালনা কালে বিভিন্ন মুদি দোকান, মসলার দোকান, কাঁচা বাজার,মাংসের বাজার,খেজুর, ডিমসহ বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয়।
এ সময় নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা ও মূল্যের তালিকা হালনাগাদ না থাকা সহ বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এবং কৃষি বিপণন আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৬ টি মামলায় মোট ৩২ হাজার ৫’শ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়। এছাড়াও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য এবং কাপড়ের দোকান সমূহে বিশেষ নজরদারি ও অতিরিক্ত মূল্য নেয়ার ব্যাপারে সতর্কতা প্রদান করা হয়।
টাস্কফোর্স অভিযানে উপস্থিত থেকে উক্ত কার্যক্রমের সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক ।
উক্ত অভিযানে বিএসটিআই’র বিভিন্ন কর্মকর্তা সহ চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশের সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category