• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রাম মেট্রো পুলিশ’র এডিসি ও তার স্ত্রীর ১১ কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ

দিনকাল বিডি ২৪ / ৮২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
দুদকের মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ক্রাইম) মোহাম্মদ কামরুল হাসান এবং তার স্ত্রী সায়মা বেগমের ১১ কোটি ৩৪ লাখ ৩৫ হাজার ৯১৯ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৯ জুলাই) মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাজী ছানোয়ার আহমেদ লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুদক অনুসন্ধান করে কাগজ-কলমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কামরুল হাসানের নামে ৯ কোটি ৮৬ লাখ টাকা এবং স্ত্রী সায়মা বেগমের নামে ১ কোটি ৬২ হাজার টাকার অবৈধ সম্পদ পায়। বাস্তবে তাদের সম্পদের বর্তমান বাজারমূল্য ২০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। এ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাকরিরত: অবস্থায় ঘুষ গ্রহণ, চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে অনুসন্ধানে নামে দুদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category