মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার-চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দলিল লেখক সমিতির উদ্যোগে চারশো’ অসহায় শীতার্তদের মানুষের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা সাব-রেজিস্টারের কার্যালয়ের সামনে নাচোল উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত দলিল লেখকগণ তাদের নিজস্ব অর্থায়নে নাচোল পৌর ও উপজেলার ছিন্নমূল চারশো’(৪০০) মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় জেষ্ঠ্য দলিল লেখক ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন, আলহাজ¦ আমিনুল ইসলাম, শৌকত আলী, শরিফুল ইসলাম, নুহু আলমসহ অন্যান্য দলিল লেখকগণ ও সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী শামশুল আলমসহ অফিসের স্টাফগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দলিল লেখকগণ উপজেলায় বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন, সমাজসেবামূলক কাজসহ বিগত করানাকলে দূর্গত মানুষের কল্যাণে কাজ করেছেন।