মোঃইব্রাহীম, স্টাফ রিপোটার-চাঁপাই নবাবগঞ্জের নাচোলে বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থা সিসিডিবির উদ্যোগে ২০২২ সালে এসএসসি ও এইচএসসিতে জিপিএ+৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন প্রধান অতিথি হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসান, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, সিসিডিবির চাঁপাইনবাবগঞ্জ এরিয়া কো-অডিনেটর সমুয়েল অধিকারী, নাচোল শাখার ম্যানেজার মাহফুজ আলম, হিসাবরক্ষক মুনি পাহান ও ৭ জনশিক্ষার্থী ও অভিভাবক গণ উস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ও এরিয়া
কো-অর্ডিনেটর বলেন শিক্ষা বৃত্তির টাকা সামান্য হলেও মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তির টাকা ও সম্মননাটি তাদেরকে অনুপ্রানিত করবে।