• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চিলমারীতে উপ-নির্বাচনে শ্বশুরের পক্ষে নির্বাচনী প্রচারণার অভিযোগ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে

দিনকাল বিডি / ২২৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি’র শ্বশুরের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহষ্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রুকুনুজ্জামান শাহীন তার নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রুকুনুজ্জামান শাহীন লিখিত অভিযোগ পাঠ করে শোনান। লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং কুড়িগ্রাম-৪ আসনের এমপি জাকির হোসেন তার শ্বশুর আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী সোলায়মান আলী সরকারের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এতে করে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে। প্রতিমন্ত্রীর এমন নির্বাচনী প্রচারণায় সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক ও সুষ্ঠু ভোট নিয়ে শংকা দেখা দিয়েছে। এ বিষয়ে প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকায় অবাধে নির্বাচনী প্রচারণা চালানোর বিষয়ে রির্টানিং কর্মকর্তাকে একটি লিখিত দিয়েছেন। এ সময় তিনি বলেন, নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে গত ২৩ অক্টোবর নির্বাচন কমিশনে সিসি ক্যামেরা স্থাপনের আবেদন করেন। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা প্রতিস্থাপন করা হলে ভোটারদের মাঝে যে সংশয় তৈরি হচ্ছে তা কেটে যাবে। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ভোট প্রদানে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত এবং উৎসমূখর পরিবেশে যেন ভোটরা ভোট দিতে পারেন এ বিষয়ে কার্যকরি পদক্ষেপ নেয়ার দাবি জানান।
এ বিষয়ে প্রতিমন্ত্রী জাকির হোসেনের মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী সোলায়মান আলী সরকার নিশ্চিত করেন, প্রতিমন্ত্রী জাকির হোসেন তার জামাই। তবে নির্বাচনী প্রচারণায় তার জামাই অংশ নেয়নি। আমার প্রতিপক্ষ প্রার্থী মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।

রির্টানিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব বলেন, লিখিত অভিযোগ আমি পাইনি। তবে এ বিষয়ে নির্বাচনী ভেজিলেশন টিম মাঠে কাজ করছে। তারা রির্পোট দিলেই নির্বাচন কমিশনকে অবহিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category