• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চিলমারীতে টিসিবির পণ্য আটক

দিনকাল বিডি / ২০৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে টিসিবি’র পণ্য খোলাবাজারে বিক্রির পর অটোরিক্সা যোগে নিয়ে যাওয়ার সময় দুই অটো রিক্সা মালামাল আটক করেছে স্থানীয় জনতা। উপজেলার রমনা ইউনিয়নের জোড়গাছ বাজারে শুক্রবার দুপুরে এসব পণ্য আটক করে রমনা ইউনিয়ন পরিষদে রাখা হয়। আটককৃত পণ্যগুলোর মধ্যে রয়েছে ৩টি বস্তা ভর্তি (১০০কেজির বস্তা)তেলের বোতল, চিনি ১বস্তা(১০০কেজির বস্তা), ডাল ১বস্তা(৫০ কেজির বস্তা)।

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে রমনা ইউনিয়নের টিসিবি ডিলারের গোডাউন থেকে মালামাল নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ী ফারুক মিয়া ও হোটেল ব্যবসায়ী বিক্রম আলী।ওই সময় ৩বস্তা ভর্তি (১০০কেজির বস্তা)তেলের বোতল, চিনি ১বস্তা(১০০কেজির বস্তা), ডাল ১বস্তা(৫০ কেজির বস্তা)সহ দুটি অটোরিক্সা আটক করে মালামাল ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়।
টিসিবি ডিলার গওসুল আজম জানান, কার্ড দিয়ে মাল তুলে কয়েকটি মাল একত্রিত করে নিয়ে যাওয়ার পথে রাস্তায় কে বা কাহারা আটক করেছে। এ বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।
রমনা ইউপি চেয়ারম্যান গোলাম আশেক আকা বলেন, টিসিবির মালের বিষয়ে আমি কিছু জানি না। স্থানীয়রা রাস্তা থেকে অটোরিক্সা ভর্তি টিসিবির মালামাল আটক করে পরিষদের গোডাউনে রেখেছে, চেয়ারম্যান হিসাবে বিষয়টি আমার জানা প্রয়োজন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো.মাহবুবুর রহমান জানান, বিষয়টি আমি জেনেছি, টিসিবির মাল বাহিরে বিক্রির কোন সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category