• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

চিলমারীতে মুক্তিযোদ্ধকে হত্যার চেষ্টা: গ্রেফতার- ১

দিনকাল বিডি / ২৮৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে এক বীরমুক্তিযোদ্ধাকে দা দিয়ে কোপানোর ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, উপজেলার শামছ পাড়া টিএনটি এলাকার বীর মুুক্তিযোদ্ধা বাহাল উদ্দিনের সাথে প্রতিবেশি সাজু মিয়ার রাস্তা ও জমি নিয়ে র্দীঘদিন থেকে বিরত চলে আসছিল। ইতি পূর্বে জমি সংক্রান্ত ও রাস্তা নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষ এবং বৈঠক হয়েছিল। কিন্তু জের রয়েই যায়। ঘটনার দিন বৃহস্পতিবার বিকালে মুক্তিযোদ্ধা বাহাল উদ্দিন ও তার ভাই বাড়ির সীমানায় বেড়া দিতে গেলে বাঁধা প্রদান করেন সাজু মিয়ার স্ত্রী কনা বেগম। এসময় বাঁধা না মানায় বাহাল উদ্দিনের হাতে কামড়ে ধরে কনা বেগম অনেক কষ্টে নিজেকে রক্ষা করে বলে জানান, বাহাল উদ্দিন। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় সাজু মিয়াও। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে সাজু মিয়ার সহযোগীতায় তার স্ত্রী কনা বেগম দা দিয়ে মুক্তিযোদ্ধা বাহাল উদ্দিনকে হত্যার উদ্দেশে মাথায় কোপ মারলে মাটিতে লুটিয়ে পড়েন, বলে জানান তার ভাই বজরুল ইসলাম। এসময় তাদের চিৎকারে আশপাশের মানুষজন ছুটে আসে এবং দ্রুত বাহাল উদ্দিনকে চিলমারী হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই বাহাল উদ্দিনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বীর মুক্তিযোদ্ধা বাহাল উদ্দিনের স্ত্রী বলেন, র্দীঘদিন থেকে সাজু আমাদের জমি দখল করে আছে, তাদের বের হওয়ার রাস্তা ছিল না আমরা সেটিও দিয়েছি এরপরেও তারা বিভিন্ন ভাবে আমাদের হুমকি দিয়ে আসছে এবং আমাদেরকে সীমানায় বেড়া বা প্রাচীর দিতে দিচ্ছেনা। তিনি আরো জানান, ঘটনারদিন বৃহস্পতিবার নিরাপত্তার জন্য আমার স্বামী ও তার ভাই আমাদের সীমানায় বেড়া দিতে গেলে সাজুর স্ত্রী অকথ্য ভাষার গালি দেয় এবং হঠাতেই হামলা করে হত্যার উদ্দেশে দা দিয়ে মাথায় কোপ মারে, এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন, পরে আশপাশের মানুষের সহযোগীতায় তাঁকে হাসপাতালে নেয়া হয়। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি অভিযুক্ত সাজু মিয়া জানান, পূর্ব শত্রুতার জের ধরে তারা আমার উপর হামলা চালায় এবং তারা আমাদেরকে সব সময় ক্ষমতার ভয় দেখায়। ঘটনার পরদিন শুক্রবার বীর মুক্তিযোদ্ধার স্ত্রী মমতাজ বেগম বাদি হয়ে চিলমারী মডেল থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং-১১।

ঘটনার সত্যতা স্বীকার করে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান বলেন, ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা হযছে। এবং ঘটনারদিন খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এবং কনা বেগম নামে ১জন মহিলাকে আটক করা হয় পরে শুক্রবার তাকে কুড়িগ্রাম জেল হাজাতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category