জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে জনকল্যাণমুখী সংগঠন ভাদসা কল্যাণ সংঘ এর আয়োজনে শুক্রবার দিনব্যাপী ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়। সদর উপজেলার ভাদসা ইউনিয়নে দেবরাইল মোড়ে
সংগঠনের সভাপতি মনিরুজ্জামান সবুজের তত্ত্বাবধানে ও সেক্রেটারি জাকির হোসেনের ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা, সমাজকর্মী ও তরুণ উদ্যোক্তা প্রকৌশলী মোঃ আব্দুল বাতেন। আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা মোঃ ইলিয়াস হোসেন, সোহেল রানাসহ উপদেষ্ঠা ও সদস্য বৃন্দ। ব্লাড গ্রুপিং কাজে সহযোগিতা করেন সংঘের সদস্য মোঃ রোম্মান হোসেন। উল্লেখ্য আজকে প্রায় ৩ শ জনের ব্লাড গ্রুপিং করা হয়। এছাড়াও পূর্বে কয়েকটি ক্যাম্প পরিচালনার মাধ্যমে প্রায় ৭শ জনের ব্লাড গ্রুপিং করা হয়েছে। উল্লেখ্য ভাদসা কল্যাণ সংঘ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকেন।