• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান কার্যক্রম উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
‘‘ এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’’ এই স্লোগানকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান কার্যক্রম উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ প্রস্তুতিমূলক সভা হয়।
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হারুন অর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা তোকদার, সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান, মহিলা ও শিশু বিষয় কর্মকর্তা সখিনা আক্তার, সাহেব আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন, উলিপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) মিজানুর রহমানসহ এনজিও প্রতিনিধি ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করে বাংলাদেশ সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে এইচপিভি টিকা সংযোজন করেছে। অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হওয়া বিভিন্ন পর্যায়েন অনুষ্ঠিতব্য এইচপিভি টিকাদান ক্যাম্পেইন, শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ম থেকে ৯ম শ্রেণি ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের জন্য পরিচালিত হবে। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ২৪ অক্টোবর থেকে এইচপিভি টিকাদান কার্যক্রম শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category