• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

জামালপুর জেলা প্রেসক্লাবের জলিল সভাপতি, মুকুল সম্পাদক নির্বাচিত

দিনকাল বিডি / ১৮৫ Time View
প্রকাশঃ শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুর জেলা প্রেসক্লাব নির্বাচনে দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল সভাপতি এবং দৈনিক দিনকালের জামালপুর প্রতিনিধি মুকুল রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার বিকালে সাধারণ সভা শেষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া অবকাশ কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে সকল পদে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষনা করেন নির্বাচন কমিশনার দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল। ২০২৩ সালের জন্য নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি যথাক্রমে কামাল হোসেন (অবজারভার),জাহিদুর রহমান উজ্জল ( দৈনিক ইত্তেফাক, ৭১ টিভি) যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ হীরা (দীপ্ত টিভি,দৈনিক অধিকার) জিএম ফাতিউল হাফিজ বাবু (যায়যায়দিন), কোষাধ্যক্ষ আসমাউল আসিফ (এনটিভি/শেয়ার বিজ/সিটিনিউজ ঢাকা), দপ্তর সম্পাদক শামীম আলম (মাইটিভি, বাংলাদেশের আলো) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাশেদ মাহমুদ (দৈনিক সবুজ দেশ) কার্যনির্বাহী সদস্য যথাক্রমে এড. ইউসুফ আলী (যায়যায়দিন), এম সুলতান আলম (বাংলাদেশ টুডে) ফজলে এলাহী মাকাম (এস এ টিভি,বাংলাদেশ বেতার) শুভ্র মেহেদী (বাংলাদেশ প্রতিদিন, ডিবিসি নিউজ) শোয়েব হোসেন (যমুনা টিভি) তারেক মাহমুদ ( কালের কন্ঠ, বাংলা টিভি।
এছাড়াও নির্বাচনে ২০২৪ সালের জন্য দৈনিক যায়যায়দিনের জামালপুর প্রতিনিধি এড. ইউসুফ আলী সভাপতি ও যমুনা টিভির স্টাফ রির্পোটার শোয়েব হোসেন সাধারণ সম্পাদক হিসেবে আগাম নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category