• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

জিম্মি এমভি আবদুল্লাহর মালিকপক্ষের সাথে প্রথম যোগাযোগ সোমালিয়ার জলদস্যুদের

দিনকাল বিডি ২৪ / ১৪৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : বাংলাদেশী জাহাজ এমভি আবদুল্লাহ এবং ২৩ নাবিককে জিম্মি করে রাখা সোমালি জলদস্যুরা প্রথমবারের মত মালিকপক্ষের সাথে যোগাযোগ করেছে। আবদুল্লাহর নিয়ন্ত্রণ নেয়ার আট দিন পর জলদস্যুরা বুধবার ‘তৃতীয় একটি পক্ষের মাধ্যমে’ জাহাজের মূল মালিক প্রতিষ্ঠান চট্টগ্রামের কবির গ্রুপের সাথে যোগাযোগ করে বলে কোম্পানির মিডিয়া ফোকাল মিজানুল ইসলাম জানান।

তিনি বলেন, “জলদস্যুরা প্রথমবারের মতো তৃতীয় একটি পক্ষের মাধ্যমে যোগাযোগ করেছে। তবে, তারা কোনো মুক্তিপণ চায়নি। এখন মূলত: যোগাযোগ স্থাপন হলো। পরবর্তী আলোচনায় মুক্তিপণের বিষয়টি হয়তো আসবে।”
এই কয়েক দিনে এমভি আবদুল্লাহর নাবিকদের সাথেই কেবল যোগাযোগ হচ্ছিলো বলে মালিকপক্ষ জানাচ্ছিলো। জলদস্যুদের সাথে যোগাযোগ করতে না পারায় একটা অনিশ্চিয়তা ও ভর করছিলো। এরই মধ্যে জাহাজটি নিয়ে কয়েকবার অবস্থান পাল্টিয়েছে জলদস্যুরা।

ভারতীয় নৌবাহিনী সোমালি জলদুস্যদের অপর একটি দলের হাতে আটক মাল্টার পতাকাবাহী জাহাজ রুয়েন উদ্ধার করলে এমভি আবদুল্লাহ’তে থাকা দস্যুরা সতর্কতার অংশ হিসেবে সোমালি উপকূলে অবস্থান পাল্টিয়ে নিয়েছে। আটক জাহাজে জলদস্যুদের সংখ্যাও বেড়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর এসেছে।

এদিকে বাংলাদেশী পতাকাবাহী জাহাজটি এবং জিম্মি নাবিকদের জলদস্যুদের হাত থেকে মুক্ত করতে সোমালিয়ার পান্টল্যান্ড পুলিশ এবং আন্তর্জাতিক নৌবাহিনী অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে পান্টল্যান্ড অঞ্চলের পুলিশের বরাতে রয়টার্সের খবরে এসেছে।

সোমালিয়ার একটি আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল পান্টল্যান্ডে রয়েছে অনেকগুলো জলদস্যু দলের ঘাঁটি। ওই এলাকার পুলিশ বাহিনী বলেছে, এমভি আবদুল্লাহকে দখল করে থাকা জলদস্যুদের বিরুদ্ধে আন্তর্জাতিক নৌবাহিনীর অভিযানের একটি পরিকল্পনা তারা জানতে পেরেছে। সে কারণে তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং অভিযানে অংশ নিতেও প্রস্তুত রয়েছে।

পূর্ব আফ্রিকা উপকূলে জলদস্যুতা নির্মূলে কাজ করে যাওয়া ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্স তাদের ‘অপারেশন আটলান্টার’ অংশ হিসেবে এমভি আবদুল্লাহর ওপর নজর রাখছে।

ইউরোপীয় এই বাহিনী আবদুল্লাহর জিম্মি নাবিকদের উদ্ধারে অভিযান চালানোর প্রস্তাব দিলেও বাংলাদেশ সরকার তাতে সায় দেয়নি বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব খুরশেদ আলম আগে জানিয়েছিলেন।
অবসরপ্রাপ্ত এই রিয়ার অ্যাডমিরাল একটি টেলিভিশনের আলোচনায় বলেছিলেন, নাবিকদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করেই অভিযানের ওই প্রস্তাবে সরকার ও মালিকপক্ষ রাজি হয়নি।

সোমালিয়ার পান্টল্যান্ড অঞ্চলের পুলিশ এখন যে আন্তর্জাতিক নৌবাহিনীর অভিযানের কথা বলছে, তাতে কোন্ কোন্ দেশের বাহিনী থাকছে, তা স্পষ্ট নয়।
রয়টার্স সূত্রের বরাতে জানা গেছে, এ বিষয়ে তারা ভারতীয় নৌবাহিনীর সাথে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো জবাব পায়নি।
তবে, পান্টল্যান্ডের নৌ পরিবহন মন্ত্রী আহমেদ ইয়াসিন সালাহ বিবিসি সোমালিয়াকে বলেছেন, এমভি রুয়েনের মত আবদুল্লাহকেও জলদস্যুর কবল থেকে মুক্ত করতে অভিযানের পরিকল্পনা চলছে।

“পান্টল্যান্ডের উপকূলকে জাহাজ দখল করে দস্যুবৃত্তির কাজে ব্যবহারের সুযোগ আমরা দিতে পারি না। আমাদের বন্ধুদের আমরা বলেছি, জলদস্যুদের তৎপরতা বৃদ্ধির কোনো ধরনের সুযোগ দেওয়া উচিত হবে না।”

উল্লেখ্য, ৫৫ হাজার টন কয়লা নিয়ে আরব আমিরাত যাওয়ার পথে গত ১২ মার্চ ভারত মহাসাগরের সোমালি জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে ২৩ নাবিকের সবাইকে জিম্মি করে। নাবিকরা সবাই বাংলাদেশী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category