সোহেল রানা, যশোরঃ শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শার্শা কমিউনিটি পুলিশিং এর সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল কে যশোর জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং এর সদস্য নির্বাচিত করায়
নাভারণ প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার যশোর পুলিশ লাইনে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম ইব্রাহিম খলিলকে সম্মাননা স্মারক প্রদান করেন। আজ রোববার রাত ৭টার দিকে নাভারণ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে তাকে এ ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি ও সমাজের কথা পত্রিকার শার্শা প্রতিনিধি আমিনুর রহমান, চ্যানেল এস টিভি সিনিয়র রিপোর্টার ইসমাইল হোসেন, যুগান্তর পত্রিকার ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি মহসিন আলম,চ্যানেল এস টিভি বেনাপোল প্রতিনিধি জসিম উদ্দিন,দিনকাল বিডি২৪ এর যশোর প্রতিনিধি সোহেল রানা, ভোরের চেতনা পত্রিকার শার্শা প্রতিনিধি রাসেল হোসেন, গ্রামের কাগজের নুর ইসলাম তরফদার, সমাজের কাগজ পত্রিকার শার্শা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লিটন, কাকন হোসেন প্রমুখ।