• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

জেলার সেরা মাধ্যমিক শিক্ষা অফিসারের পুরস্কার গ্রহণ

দিনকাল বিডি ২৪ / ২২৫ Time View
প্রকাশঃ শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গাইবান্ধা জেলায় সেরা মাধ্যমিক শিক্ষা অফিসারের পুরস্কার গ্রহন করেছেন সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মমিন মন্ডল। গত ৮ নভেম্বর গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় হলরুমে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের হাত থেকে ক্রেস্ট ও সনদ গ্রহন করেন শিক্ষা অফিসার।
গত ২০ মে ২০২৩ সালের জাতীয় শিক্ষা সপ্তাহের জেলা কমিটি তাঁকে উপজেলা পর্যায়ের সেরা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত করেছেন। আব্দুল মমিন মন্ডল গত ১৩ ফেব্রয়ারী সুন্দরগঞ্জ উপজেলায় মাধ্যমিক অফিসার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৪ সালে মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় প্রথম চাকরি জীবন শুরু করেন। ২০১৬ সালে তিনি বগুড়া জেলায় উপজেলা পর্যায়ে এবং ২০২২ সালে রংপুর বিভাগীয় উপজেলা পর্যায়ের সেরা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছিলেন। তিনি রংপুরের পীরগাছা উপজেলার নগরজিৎপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন। রংপুর কারমাইকেল কলেজ হতে অনার্স এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে প্রাণিবিদ্যা বিষয়ে এমএসসি ডিগ্রী লাভ করেন। তাঁর লেখা স্যাটেলাইটস পাবলিকেশনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার একটি গাইড বই রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category