• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

জ্বালানি রূপান্তর নীতির-২০২৪এর বাগাতিপাড়ায় গণস্বাক্ষর সংবলিত ক্যাব’র স্মারকলিপি প্রদান

দিনকাল বিডি ২৪ / ৯৬ Time View
প্রকাশঃ বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

নাটোর জেলা প্রতিনিধি
ক্যাব প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রুপান্তরনীতি ২০২৪ এর এডভোকেসি ক্যাম্পেইনের কাজের অংশ হিসেবে সারাদেশে ন্যায় নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা’কে গণস্বাক্ষর সংবলিত স্মারকলিপি দিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) উপজেলা শাখা।
বুধবার বেলা সাড়ে ১২টায় দিকে ক্যাবের উপজেলা কমিটির সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে তাকে এই স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে জ্বালানি অধিকার রক্ষা, পরিবেশগত বিপর্যয় এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য জ্বালানি সুবিচার একটি বাস্তবতা। একই সময়ে, ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে জ্বালানি মূল্য বজায় রেখে জ্বালানি সুবিচার নিশ্চিত করতে হবে। ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে ন্যায্য এবং সাশ্রয়ী মূল্যে পরিবেশ বান্ধব প্রাথমিক জ্বালানি এবং বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে ন্যায্য এবং টেকসই জাতীয় জ্বালানি সুবিচার নিশ্চিত করার জন্য জ্বালানি রূপান্তর নীতির দাবি জানানো হয়েছে।
এ সময় ‘ক্যাব’ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক প্রভাষক আরিফুল ইসলাম তপু সহ ‘ক্যাব’ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category