ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকা থেকে বিশাল দুই গাঁজার গাছসহ আলমগীর হোসেন (৪৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে দুইটা গাছসহ তাকে আটক করা হয়। আটক আলমগীর হোসেন আড়পাড়ার নদীপাড়া এলাকার হবিবুর রহমানের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের আড়পাড়া এলাকায় আলমগীর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে দুইটা গাঁজার গাছ উদ্ধার করা হয়। গাছ দুইটা প্রায় সাড়ে ১৩ ফুট লম্বা। সে নিজের বাড়িতে এই গাঁজার গাছ লাগিয়েছিলো। এ সময় আলমগীর হোসেনকে আটক করা হয়েছে।