খালিদ হাসান বিন শহীদ, ঝিনাইদহ
ঝিনাইদহের ছয় উপজেলার কওমি মাদ্রাসার মুহতামিম ও শিক্ষকদের নিয়ে মুহতামিম ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদ ঝিনাইদহ শাখার উদ্যোগে জেলার মহেশপুর উপজেলার সুফফাহ মাদ্রাসায় বুধবার সকাল ৯টা থেকে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদ ঝিনাইদহ-এর সভাপতি মাওলানা ওসমান গনীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাদ্রাসাতুশ শরফ আল ইসলামিয়া, সোনারগাঁও, ঢাকা- এর মহাপরিচালক মাওলানা উবায়দুল কাদের নদভী, খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের সভাপতি মাওলানা মুশতাক আহমদ,
নির্বাহী সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরী, মহাসচিব মাওলানা নাসিরুল্লাহ, বেফাকের সাংগঠনিক সম্পাদক মুফতি গোলামুর রহমান, মুফতি আরিফ বিল্লাহ কাসেমী প্রমুখ।