খালিদ হাসান বিন শহীদ, ঝিনাইদহ :
ঝিনাইদহ কালীগঞ্জে প্রকৃতি মেডিসকোপ স্বাস্থ্য সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় পৌরসভার বলিদাপাড়াস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আতাউর রহমান মিটন এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাধারণ সম্পাদক আনোয়ার হুসাইন, প্রভাত কুমার ব্যানার্জী, মহিলা কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক, আলহাজ্ব রোকেয়া খাতুন, জান্নাতুল ফেরদৌস রুপালি, ইসরাইল হোসেন, সাংবাদিক সোহেল আহম্মেদ, পল্লব কুমার মৈত্র, শাহজাহান আলী বিপাশ প্রমুখ।
প্রকৃতি মেডিকোপ স্বাস্থ্য সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি বাংলাদেশ সরকারের সমবায় অধদিপ্তর থেকে নিবন্ধন নিয়ে কালীগঞ্জে কাজ করছে এই সমতিরি সদস্য প্রায় ৮৫০জন।