• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম অব্যাহত নওগাঁর মান্দায় বিনামূল্যে টিকা পেলো ৬৫ হাজার মানুষ

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি শিশু ও প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। সরকারের জাতীয় ইপিআই কর্মসূচির আওতায় এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রথম ধাপে দুই সপ্তাহব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ হাজার শিক্ষার্থীর মধ্যে ৫০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি দ্বিতীয় ধাপে গত এক সপ্তাহে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ২৫ হাজারের মধ্যে আরও ১৫ হাজার শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাঃ আনোয়ারুল ইসলাম বলেন, ‘টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন চলছে। ২০২৫ সালের ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশুকে এক ডোজ করে টিকা দেওয়া হচ্ছে।’
সারা দেশের ন্যায় মান্দা উপজেলাতেও বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। এসময় উপস্থিত ছিলেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু রায়হান আশেকীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাঃ আনোয়ারুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
স্থানীয় অভিভাবকরা জানান, বিনামূল্যে টিকা পাওয়ায় তারা সন্তুষ্ট। এতে শিশুরা টাইফয়েডসহ পানিবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকবে বলে আশা করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category