• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

টাকা ও ফুলের মালায় সংবর্ধিত বাঘা পৌরসভার নবনির্বাচিত মেয়র

দিনকাল বিডি / ১৫৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘা পৌরসভার নবনির্বাচিত মেয়র আক্কাছ আলীকে টাকা এবং ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেয়া হয়েছে। নৌকাকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করায় নবনির্বাচিত মেয়রের নিজ বাড়ি কলিগ্রামে গিয়ে এভাবেই সংবর্ধনা জানান স্থানীয় ভোটাররা। সেখানে উপস্থিত ছিলেন পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ, কালিদাসখালী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল ওয়াদুদ, গড়গড়ির আফতাব হোসেন, স্ব-উন্নয়নের সাবেক উপজেলা সমস্বয়ক আবু বাক্কার সিদ্দিক প্রমুখ।
গত ২৯ ডিসেম্বর বাঘা পৌরসভার অনুষ্ঠেয় নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী শাহিনুর রহমান পিন্টুকে পরাজিত করে ১২ হাজার ৩৩ ভোট পেয়ে বিজয়ী হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আক্কাছ আলী (জগ) । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীনুর রহমান পিন্টু (নৌকা) পেয়েছেন ৬ হাজার ১৮৭ ভোট।
এ বিষয়ে স্ব-উন্নয়নের সাবেক উপজেলা সমস্বয়ক আবু বাক্কার সিদ্দিক জানান, নির্বাচিত হওয়ায় আনন্দে আমরা অনেকেই টাকা ও ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দিয়েছি।
কালিদাসখালী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল ওয়াদুদ জানান, নির্বাচনী ক্যাম্প,প্রচার মিছিল ছাড়াই নিরব ভোট বিপ্লবে বিজয়ী হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়। মালাতে এক হাজার , পাঁচশ টাকা, একশ টাকা, পঞ্চাশ টাকা, বিশ টাকা, দশ টাকার নোট দেওয়া হয়েছে বলে জানান এই প্রবীণ শিক্ষক।
টাকার মালার বিষয়ে নির্বাচিত মেয়র আক্কাছ আলী বলেন, আমার বিজয়ে অনেকেই খুশি হয়ে আমার নিজ বাড়িতে এসে ফুলের মালা ও টাকা পরিয়ে সংবর্ধনা দিয়েছেন। যদিও টাকার মালা আমি নিতে চাইনি। তবে সংবর্ধনায় পাওয়া টাকাগুলো ধর্মীয় প্রতিষ্ঠানে বিলিয়ে দিব।
উল্লেখ্য, ২৯ ডিসেম্বর বাঘা পৌর নির্বাচন অনুষ্টিত হয়। এই নির্বাচনে ৩১ হাজার ৬৬৯ জন ভোটারের মধ্যে ২৪ হাজার ১৫৫ জন ভোট দিয়েছেন।
পৌর নির্বাচনে রিটার্নিং অফিসার ও রাজশাহী জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন জানান, সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে ভোট শেষ হয়েছে। তবে ইভিএম বুঝতে সমস্যা হওয়ায় বয়স্কদের ভোট গ্রহণে দেরি হয়। বিকেল সাড়ে চারটার মধ্যে যারা কেন্দ্রে এসেছিলেন, তাদের সবাই ভোট দিতে পেরেছেন।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category