• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন পীরগঞ্জের ৩ সাংবাদিক সহ চার জন

দিনকাল বিডি ২৪ / ৭২৭ Time View
প্রকাশঃ বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

মহসিন হোসেন মিতুল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় জামিন পেয়েছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৩ সাংবাদিক সহ চার জন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনালের তারা হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক (জেলা ও দায়রা জজ) ড. মো. আব্দুল মজিদ মঞ্জুর করেন।

জামিন পাওয়া সাংবাদিকরা হলেন, দৈনিক আমার সংবাদ পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুল আলিম, দৈনিক গনমানুষের আওয়াজ ও দৈনিক জবাবদিহি পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি আবু তারেক বাঁধন ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার পীরগঞ্জ প্রতিনিধি ফাইদুল ইসলাম। অপর ব্যক্তির নাম হলেন আনোয়ার হোসেন। তার বাড়ি পৌর শহরের রঘুনাথপুর মহল্লায়।

২০২২ সালে ১৫ এপ্রিল লিখিত অভিযোগ ও মামলার সূত্র ধরে “পাহাড়াদারের হাত পা বেধে পুকুরের ৪৫ মণ মাছ নিধন” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশিত হওয়ার ৮ মাস পর সামাজিক মর্যাদা ক্ষুন্ন হওয়ার অভিযোগ এনে উপজেলার সিংগারোল গ্রামের খায়রুল আলম নামে এক অবসর প্রাপ্ত কলেজ শিক্ষক ২০২৩ সালে ১৮ জানুয়ারি রংপুর সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে ২৫ ও ২৯ ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category